বগি লাইনচ্যুত, ২ ঘন্টা পর ঢাকার পথে উপবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মাইজগাও রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ার প্রায় দুই ঘন্টা পর উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে লাইনচ্যুত বগিটি ফেঞ্চুগঞ্জে রেখেই ট্রেনটি ঢাকার পথে ছেড়ে যায়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেন লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়ে রেল চলাচল সচল করে।
সিলেট ও কুলাউড়া রেল স্টেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে যাত্রীবাহি উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেঞ্চুগঞ্জ ও মাইজগাও স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌছার পর ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঝুঁকিপূর্ণ সিলেট-আখাউড়া রেলপথে ঘনঘন এমন দুর্ঘটনার কারণে যাত্রীদের আতঙ্ক আরও বেড়েছে।
কুলাউড়া রেল স্টেশনের লোকোশেডের কর্মচারী মোহন ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed