আ’লীগ নেতা আ ন ম শফিকুল হক আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই (ইন্না…রাজিউন)।
বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টা ৩৮ মিনিটে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন।
মৃত্যুকালে শফিকুল হকের বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ জোহর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শেষ শ্রদ্ধা জানোনা হবে। এবং বাদ আছর হযরত শাহজালাল (র:) এর মাজারে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবর স্থানে তাকে দাফন করা হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed