জিন তাড়ানোর ছলে স্কুলছাত্রীকে ধর্ষণ করল ইমাম
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে জিন তাড়ানোর ছলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন ইমাম।
অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ইমামের নাম সাকিব আলী (৩০)। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একটি মসজিদের ইমাম তিনি। তার বাড়ি রংপুরের কোতোয়ালি থানায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অষ্টম শ্রেণির ছাত্রীর ওপর জিন ভর করেছে জানিয়ে ইমাম সাকিব আলীকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য পরিবারের লোকজন অনুরোধ করে। ইমাম দুই দফায় ওই ছাত্রীকে ঘরে বসিয়ে ঝাড়ফুঁক দেয়। এ সময় পরিবারের সদস্যদের ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য করেন সাকিব। গত রোববার (১১ আগস্ট) ঘরের মধ্যে বসে ঝাড়ফুঁক দেওয়ার সময় মেয়েটি চিৎকার করে। বাড়ির লোকজন ঘরের ভেতরে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এ সময় প্রতিবেশীরা সাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার দিন রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর ১২ আগস্ট সোমবার সাকিবকে জেলহাজতে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান বলেন, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইমাম সাকিব মেয়েটিকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed