ছাতকে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুদু মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের প্রয়াত আলতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খরিদসুত্রে জমির মালিক দুদু মিয়া সকালে তার জমি চাষ করতে গেলে জমির দখলে থাকা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed