ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালডাঙ্গি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসিম উদ্দিন (৬০), জহিরুল ইসলাম (৩০) ও আজিজুল হক (৩৫)। আহতদের মধ্যে হাসিম উদ্দিনের দুই ছেলে খাইরুল ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন জানান, আব্দুল রশিদ ও চাচাতো ভাই হাসিম উদ্দিনের পরিবারের মধ্য জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বুধবার (১৪ আগস্ট) সকাল ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বগরঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিম উদ্দিনের ছেলে জহিরুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে পথেই হাসিম উদ্দিন ও আজিজুল হক মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed