সিলেটে তালাবদ্ধ বাসায় চুরি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে সিলেট নগরীর কাজলশাহ এলাকায় সারোয়ার জাহান নামে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চুরেরা ঘরের তালা ভেঙে প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সোমবার (১২ আগস্ট) ঈদের দিন মধ্য রাতে কাজলশাহ এলাকার ১৭১ নং বাসায় এ চুরির ঘটনা ঘটে।
বাসার বাসিন্দা ব্যবসায়ী সারোয়ার জাহান জানান- ঈদের ছুটিতে তাদের সবাই গ্রামের বাড়ি সুনামগঞ্জে বেড়াতে গেছেন। সেই সুযোগে চুরেরা এসে বাসায় হানা দেয়। মঙ্গলবার ভোর ৫ টার দিকে বাসার তালা ভাঙা দেখে কেয়ারটেকার রুহুল আমিন তাদেরকে কল দিয়ে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন চুরেরা বাসা থাকা ৫ ভরি স্বর্ণ, ১টা ল্যাপটপ, ১টা ৩২ ইঞ্চি টিভি, নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। অগোছালো করে রেখে গেছে বাসার সব জিনিসপত্র।
পরে বিষয়টি তিনি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করলে মঙ্গলবার রাতে লামাবাজার ফাঁড়ি পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জননিরাপত্তায় পুলিশ সবসময়ই প্রস্তুত। ভিকটিম কোনো অভিযোগ দিলে পুলিশ অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed