Main Menu

কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ছকাপনবাজার সংলগ্ন স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রসিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

থানা সুত্রে জানা যায়, উপজেলার ছকাপনবাজারের নিকটে একটি দ্রুতগামী মোটর সাইকেল (নং সিলেট- ল-১১-৪৬২১) নিয়ন্ত্রন হারিয়ে এক পথচারী কাড়েরা নিবাসী রসিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল চালককে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed