সিডনিতে পথচারীদের ওপর হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক: এবার ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। মঙ্গলবার (১৩ আগস্ট) সেখানকার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এক ব্যক্তি পথিকদের ওপর ছুরি নিয়ে হামলা করেন। এই হামলায় একজন নিহত হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জানা গেছে, সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কিং স্ট্রিটে এক ব্যক্তি হঠাৎ ছুরি নিয়ে পথে চলমান মানুষের ওপর হামলা করেন। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম জানায়, মিডিয়ায় সেই আক্রমণকারীর ছবি দেখানো হয়েছে। রান্নাঘরে ব্যবহারের ছুরি নিয়ে তাকে ‘শুট মি’ বলতে শোনা গেছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার পরই সেখানে পুলিশি তল্লাশি শুরু হয়। সেখানকার পরিবহন বিভাগ থেকে জানানো হয়, লোকজন যেন কিং স্ট্রিট এড়িয়ে চলেন।
পুলিশের তরফ থেকে জানানো হয়, কিং স্ট্রিটে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চালকদের বিকল্প রাস্তা বেছে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed