ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ডিপজল এন্টারপ্রাইজ ও নিশাত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি এ সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর নিশাত পরিবহনের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বাস দু’টি মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনাস্থলে থাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজ ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed