Main Menu

ধলাই নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে উপজেলার থানাবাজার এলাকার ভূমি অফিসের খেয়াঘাট নদী অংশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আখলু মিয়া উপজেলার কাকুরাইল এলাকার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, রাত সাড়ে আটটায় খেয়াঘাটে নৌকা রাখতে গিয়ে দুটি নৌকার ধাক্কায় শ্রমিক আখলু পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

এর আগে ৭ জুলাই ধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুইজন এবং ২৭ জুলাই একইভাবে শ্রমিক আব্বাস মিয়ার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed