সিলেট কারাগারের ডিআইজি পার্থ বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ঘুষের ৮০ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. মুনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
পার্থ গ্রেফতার হওয়ার দিন থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এসময় তিনি শুধু খোরাকি ভাতা পাবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (১) বলা রয়েছে কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করতে পারে।
এর আগে গত রবিবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের (ভূতেরগলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি পার্থকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed