Main Menu

সিলেটে মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শুরু হয়েছে মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ। বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩১ জুলাই পর্যন্ত।

মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

দেশব্যাপী ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে সার্বক্ষনিক নগরবাসীর সেবা প্রদানে একটি নিয়ন্ত্রণ সেল গঠন করা হয়েছে। নিয়ন্ত্রণ সেলের দায়িত্বপ্রাপ্তরা কর্মসূচি চলাকালিন সময়ে রোস্টার ডিউটি পালন করার জন্যও নির্দেশ প্রদান করা হয়। উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক (০১৭১২-৫৩২৪০৯), সংরক্ষণ পরিদর্শক মো. ফখরুল আহমদ (০১৭১৪-৬০৯৮২৯) নিয়ন্ত্রণ সেলের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন।

সেলের অন্য সদস্যরা হলেন, সিসিকের ডাটা এন্টি অপারেটর রূপক চন্দ্র মালাকার, সুপারভাইজার সেলিম আহমদ ও এহসান আহমদ সায়মন।

কর্মসূচি চলাকালীন সময়ে মশার ওষুধ ছিটানো কার্যক্রমে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবগত করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed