কাপ্তাই হ্রদে ‘প্রেমিক যুগলের’ লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি শহরের কাছেই বরাদম এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় দুই তরুণ-তরুণীর লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে স্থানীয়রা রাঙামাটি-কাপ্তাই সড়কের বরগাং এলাকায় হ্রদের পানিতে লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে প্রথমে মেয়েটির এবং পরে ছেলেটির লাশ উদ্ধার করে। ২৩ জুলাই থেকে নিখোঁজ ছিল তারা।
পুলিশের দাবি, দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং ঘোষণা দিয়েই তারা আত্মহত্যা করেছে।
নিহতরা হলো- শহরের রিজার্ভবাজারের ওষুধ ব্যবসায়ী ছোটন দেওয়ানজির ছেলে প্রান্ত দেওয়ানজি হিমেল (১৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার শহীদ তালুকদারের মেয়ে তাহফিমা খানম তিন্নি (১৮)।
হিমেল ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ছাত্র। তার বাসা রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকায়।
আর তিন্নি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। রাঙামাটিতে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করছিলো সে।
রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এটি একটি ঘোষণা দিয়ে আত্মহত্যার ঘটনা। প্রেমের কারণেই এটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। দুইজন দুই ধর্মের হওয়ায় পরিবার থেকে প্রেম মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেই তারা আবেগে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
হিমেলের বাবা ছোটন দেওয়ানজী বলেন, তারা দুজন প্রেমের কারণে আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। আমরা আসলে কিছুই জানতাম না। ভেবেছিলাম কোনো কারণে নিখোঁজ হয়েছে। কিন্তু কেন এটা করলো বুঝতে পারছি না।
অন্যদিকে মেয়েটি তার যে স্বজনের বাসায় থেকে পড়াশুনা করতো সেই নুরুল আলম মিয়া জানান, আমরা আসলে কিছুই বুঝতে পারছি না। সে আমার বাসায় থেকে পড়াশোনা করতো। কিন্তু কিসের মধ্যে কী হলো কিছুই বুঝতে পারছি না।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed