সিলেটে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের কন্ট্রোলরুমের তথ্যানুসারে মঙ্গলবার সকাল ৬টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পয়েন্টে সুরমার পানি সকাল ৬টায় ৭ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অন্যদিকে কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে সকাল ৬টায় ৩০ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি সকাল ৬টা ও ৯টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লাগাতার বর্ষণে সিলেটের ১৩ উপজেলায় বন্যা দেখা দেয়। সুরমার পানি বেড়ে যাওয়ায় সিলেট নগরের নদী তীরে কয়েকটি এলাকাও পানিতে তলিয়ে যায়। এক সপ্তাহ স্থিতিশীল থাকা এ বন্যায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এরপর গত বুধবার থেকে পানি নামতে শুরু করেছিল। তবে গত দুদিনের টানা বর্ষণে ফের নদীর পানি বাড়তে শুরু করেছে। এ কারণে নতুন করে বন্যার আতঙ্কে রয়েছেন জনসাধারণ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed