গোয়াইনঘাটে ইটভাটায় ২০ লক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বেখরা এলাকায় অবৈধভাবে চলমান সায়েল ব্রিক ফিল্ড নামের একটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় ভাটার ম্যানেজার রবিউল ইসলামকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক বেগম ইছরাত জাহান পান্নার নেতৃতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লাফনাউট বেখরা এলাকার সায়েল ব্রিক ফিল্ডের হেলানো পরিবেশ নষ্টকারী চিমনি ও ইট পুড়ানোর বক্স সমূহ বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ইট ভাটার ম্যানেজার রবিউল ইসলামকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সায়েল ব্রিক ফিল্ড নামক উক্ত অবৈধ ইট ভাটাটির সত্ত্বাধিকারী গোয়াইনঘাটের ব্যবসায়ী ওয়াহিদ মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নাজরাতুন নাঈম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট সানোয়ার হোসেন, আইনশৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়াইনঘাটে অবৈধ অপরাপর ইট ভাটায়ও অনুরূপ ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed