Main Menu

সিলেটে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর করেরপাড়ায় ওলি সরকার (২৮) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নগরীর করেরপাড়ার মেঘনা বি-২০ নম্বর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার আছিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে ও রাতুল সরকারের স্ত্রী ওলি। তিনি দুই কন্যা সন্তানের জননী।

সূত্র জানায়, প্রতিদিনের মতো ঐ গৃহবধু সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার তিনি ঘর থেকে বের না হলে স্থানীয়রা তার ঘরে গিয়ে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের জানালার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঐ জননীর লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, জানালার সাথে ওড়না দিয়ে পেছানো ওলি সরকারের লাশটিকে রহস্যজনক মনে হচ্ছে।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী রাতুল সরকারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed