শাল্লায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। রবিবার (২১ জুলাই) রাতে এ ঘটনায় উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে সোহেল মিয়া (২৫) কে আসামি করে শাল্লা থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতার বাবা।
জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর মাদসারা টিউবওয়েলে ওই ছাত্রী পানি আনতে গেলে বখাটে সোহেল মিয়া তাঁকে মাদরাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সোহেল পালিয়ে যায়। ঘটনাটি ধর্ষকের পরিবার ও স্থানীয় মাতব্বররা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মাতব্বরদের রক্তচুক্ষ উপেক্ষা করে ঘটনার দুইদিন পর ২১ জুলাই ধর্ষিতার বাবা থানায় গিয়ে মামলা দায়ের করেন। পরবর্তিতে ভিকটিম ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যপারে ধর্ষিতার বাবা বলেন, আমার মেয়েটা মাদরাসার টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় ওই বখাটে সোহেল মিয়া আমার মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে রেফার করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বাবা থানায় একটি মামলা করেছেন। বর্তমানে সোহেল মিয়া পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed