গাজীপুরে ৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের ভোগড়া এলাকা থেকে প্রায় ৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ভর্তি একটি ট্রাক জব্দ করেছে জিএমপি গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পলিথিন ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর জিএমপি গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমীন মীর ভোগড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ভর্তি একটি ট্রাক আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। আটককৃত ট্রাক থেকে প্রায় ৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। এছাড়া ট্রাক চালক মো. জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed