দক্ষিণ সুরমায় রাস্তা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চান্দাই গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ছালিক মিয়া একই গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বিকেল সাড়ে চারটা নাগাদ এ খুনের ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed