কমলগঞ্জে গণপিটুনিতে নিহতের পরিচয় মিলেনি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানে ছেলেধরা সন্দেহে গত শনিবার (২০ জুলাই) রাতে গণপিটুনিতে নিহত হওয়া অজ্ঞাত ব্যক্তি (৫৫) এর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহমদ বাদী হয়ে অঞ্জাতনামা ৪শ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা দায়ের করলেও সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে মৌলভীবাজার সদর হাসপাতাল সুত্রে জানা যায়, লাশটি ময়না তদন্ত শেষ করার পর ও পুলিশ বা অন্য কেউ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসাবে লাশটি মৌলভীবাজার পৌরসভার কাছে হস্তান্তর করেছে। পরে পৌর কর্তৃপক্ষ মৌলভীবাজার আন্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটির দাফন সম্পন্ন করানো হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ ঘটনায় অজ্ঞাতনামা ৪শ জনকে আসামী করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে ঘটনার রহস্য ও এর সাথে প্রকৃতভাবে কারা জড়িত তাদেরকে চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed