বিশ্বনাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাবুল মিয়া (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে ওই যুবক। নিহত বাবুল উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের মাসুক মিয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে বাবুল তার রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুসময় পর তার দাদী বাজার থেকে সওদাপাতি নিয়ে আসার জন্যে বাহির থেকে তাকে ডাক দিলে সে কোনো সাড়াশব্দ করেননি। এতে সন্দেহ হলে ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে পরিবারের লোকজন বাবুল মিয়াকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙ্গে তারা বাবুল মিয়ার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
বিশ্বনাথ থানার এসআই সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed