সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
ইউএনও প্রিয়াংকা পাল জানান, শুক্রবার সকালে পাগনার হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন মরদেহ দাফন করতে পারবে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed