কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে এহসানুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল একই গ্রামের শামসুল হকের ছেলে ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং এবারের জেএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বৃষ্টি নামতে পারে এমন আশঙ্কা থেকে ধান ক্ষেতে জমিনের পানি ছেড়ে দেওয়ার কাজ করছিলেন বাবা শামসুল হক ও ছেলে এহসানুল ইসলাম। সেময় হঠাৎ বজ্রপাত হলে ছেলে এহসানুল ঘটনাস্থলেই মারা যান ও বাবা শামসুল হক কিছুটা আহত হন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed