Main Menu

গোলাপগঞ্জে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন।

তিনি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ভাদেশ্বর করগ্রাম পশ্চিম টুলের আব্দুর রহিমের ছেলে এবং সিএনজি অটোরিকশার চালক।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১ টায় উপজেলার ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর সড়কের কানিশাইল ভাড়েরা আল ছাত্তার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরো ৩ জন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed