সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টায় ৪২০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিমানের বিজি ৩৩৩৭ ফ্লাইটটি জেদ্দার পথে ছেড়ে যায়।
হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) সিলেট জোনের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার সিলেট থেকে সরাসরি ১২৬০ জন হজযাত্রী সরাসরি রওয়ানা হবেন। শুক্রবার জেদ্দায় যাবে একটি ফ্লাইট এবং ৩ আগস্ট সিলেট থেকে প্রথমবারের মতো সরাসরি মদীনায় যাবে আরেকটি ফ্লাইট।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে হজ ফ্লাইট পরিচালনা করছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed