দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: দুই বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে দুই রাখালকে গুলি করে হত্যা করেছে তারা।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান।
নিহতরা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন পটল ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের পুত্র রয়েল।
স্থানীয়রা জানায়, ওয়াহেদপুর সীমান্তে ১৬/৫ পিলারের ২.৫ কিলোমিটার দূরে নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান। নিহতের মধ্যে পটলের লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়। তবে রয়েলের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয়রা।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed