কক্সবাজারে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকেল ৩টায় কক্সবাজার টেনিস গ্রাউন্ডে মেলা উদ্বোধন করেন গ্রাসরুটস এর কক্সবাজার জেলা সভাপতি ও সংসদ সদস্য কানিজ ফাতেমা চৌধুরী। এ সময় গ্রাসরুটস কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি শাহানাজ বেগম কেন্দ্রীয় কোষাধ্যক্ষ খাদিজা নাসরিন সোমা, রাজশাহী জেলা গ্রাসরুটস সভাপতি রোকসানা পারভীন নাজু, ঢাকা জেলার আহবায়ক তামান্না ইসলাম, কক্সবাজার জেলা সম্পাদক রওশন আরাসহ সিলেট ও বিভিন্ন জেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই মেলা ১০ জুলাই থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য কানিজ ফাতেমা চৌধুরী বলেন, নারীরা আজ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে । মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের সাথে কক্সবাজার নারী উদ্যোক্তাদের সেতু বন্ধন গড়ে উঠবে। আমরা আগামী দিনে সকলে একসাথে কাজ করবো।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed