ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে ফেভারিট দল হিসেবে এসেছিলো ভারত। তাদের সামর্থ্য সম্পর্কে ক্রিকেট ভক্তদের ধারণা এমন ছিলো যে, এই আসরের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ার পর ম্যাচ পাতানোর সন্দেহ জাগে দলটির বিরুদ্ধে! ভাবখানা এমন, এই রান তাড়া করা কোনো ঘটনাই না কোহলি-রোহিতদের জন্য। অথচ আজ নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা হারলো ১৮ রানে।
এরমধ্য দিয়ে শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ যাত্রা। দাপুটে দলটিকে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। ফাইনাল না খেলেই! অন্যদিকে লিগপর্বের শুরুতে ভালো করলেও শেষ দিকের ব্যর্থতায় রান রেটের ব্যবধানে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড চলে গেল ফাইনালে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলটির মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের দল।
এর আগে গতকাল মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইরা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর গতকাল আর কোনো বল মাঠে গড়ায়নি। রিজার্ভ ডেতে আজ বুধবার আবারো ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। জবাবে খেলতে নেমে ২৪ রানেই চার উইকেট হারায় ভারত। পরে জাদেজা ও ধোনীর ব্যাটে প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। ৩ বল বাকি থাকতেই ২২১ রানে থামে কোহলিদের ইনিংস। ১৮ রানের এক অবিস্মরণীয় জয় পায় গতবারের রানারআপ নিউজিল্যান্ড।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed