Main Menu

গোলাপগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন উপজেলা নির্বাচন কমিশন।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার আফিসে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনী তফশিল অনুসারে ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সদস্য পদে সাবেক ইউপি সদস্য আবদুল খালিক পেয়েছেন সিলিং ফ্যান প্রতীক, সদ্য প্রয়াত ইউপি সদস্য আমান উদ্দিনের ছোট ভাই সাইদুল ইসলাম পেয়েছেন মোরগা প্রতীক ও সুহেল আহমদ পেয়েছেন ফুটবল প্রতীক।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আমান উদ্দিন গত ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ২৮ জানুয়ারী সদস্য পদটি শূন্য পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed