জুড়িতে দুই ‘ডাক্তার’কে দেড় লাখ টাকা জরিমানা
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
কামিনীগঞ্জ বাজারস্থ পল্লী চিকিৎসক মো. বেলাল হোসেনকে ডাক্তার পদবী ব্যবহার করায় ও এন্টিবায়োটিক ওষুধ লেখায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৮ অনুযায়ী এক লাখ টাকা এবং ভবানীগঞ্জ বাজারস্থ ডা. আব্দুল হান্নানকে অতিরিক্ত পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed