বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গরুর রাখাল।
নিহতের নাম দুলাল। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের শফিকের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরনগঞ্জ সীমান্তের ১৭৮নং মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুলাল গুরুতর আহত হন। পরে সহযোগীরা দুলালকে আহতাবস্থায় নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এ সময় সহযোগীরা ভারতীয় ভূখণ্ডেই দুলালের লাশ ফেলে পালিয়ে আসেন। সকালেও দুলালের লাশ সীমান্ত থেকে প্রায় ১শ গজ দূরে ভারতের অভ্যন্তরে পড়ে ছিল।
বিএসএফের গুলিতে দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওর্য়াড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ। এ ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।-সমকাল
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed