Main Menu

নৌকা ডুবে দুই শিশু নিখোঁজের ঘটনা ‘গুজব’

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজারে ধলাই নদীতে খেয়া নৌকা ডুবে দুই শিশু নিখোঁজের ঘটনা গুজব বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

রোববার (৭ জুলাই) রাত ১১টায় উপজেলা ও পুলিশ প্রশাসনের এই দুই উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুকেরবাজার-রাজনগর নতুন বাজার খেয়াঘাটে ধলাই নদীতে একটি খেয়া নৌকা ডুবে গেলে যাত্রীদের সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হওয়ার গুজব ছড়ানো হয়। শিশু দু’টি উদ্ধারে স্থানীয় ডুবুরিরাও কয়েকঘন্টা কাজ করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নৌকায় কোনো শিশুই ছিল না। এরপর উদ্ধার কাজ বন্ধ করে দেয়া হয়।

এব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

Share





Related News

Comments are Closed