কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫টি বন্যপ্রাণী অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৫টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বন্যপ্রাণী অবমুক্ত করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বুরহান উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব প্রমুখ।
অমুবক্ত করা প্রাণীগুলোর হলো- ২টি সবুজ বোড়া সাপ, একটি কাল নাগিনী, একটি সঙ্খিনী সাপ ও একটি লজ্জাবতী বানর। প্রাণী অবমুক্ত করা শেষে লাউয়াছড়া বন বিশ্রামাগারের সামনে একটি বটবৃক্ষের চারা রোপন করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, এই প্রাণীগুলো বিভিন্ন সময়ে লোকালয়ে ধরা পড়েছিল। লোকদের কাছ থেকে এগুলো উদ্ধার করে সেবা প্রদান করে প্রাণীগুলো আবাসস্থলে আবার অবমুক্ত করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed