দুই টাকায় ঈদের খাদ্য দেবে ‘দা হেল্পিং উইং’
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আবারো সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দা হেল্পিং উইং’।
গত রমজানে দুই টাকায় ইফতার এবং ঈদুল ফিতরে দুই টাকায় ঈদবস্ত্র বিতরণের পর এবার ঈদুল আযহাতেও দুই টাকায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মানবতার সেবায় এগিয়ে আসা এ সংগঠনটি।
আগামী ১৩ অথবা ১৪ আগস্ট সংগঠনটি নগরীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করবে। তবে এখনো নির্দিষ্ট স্থান এবং দিন-তারিখ ঠিক করা হয়নি।
গরীব ও অসহায়দের বিতরণ করা খাদ্য সামগ্রীতে থাকবে- গরুর মাংসের সাথে চাল, ডাল এবং মশলাপাতি। শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই না, খাদ্য সামগ্রী সনাতন ধর্মাবলম্বীদের জন্যও। শুধু গরুর মাংসের জায়গায় তাদেরকে একটি করে মোরগ দেয়া হবে।
দুঃস্থদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবাইকে তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে ‘দা হেল্পিং উইং’ সংশ্লিষ্টরা। সার্বিক যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৭১১ ৩৭৯৩৩৪।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed