‘বামের’ হরতালে বিএনপির সমর্থন
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলের ডাকা রোববারের (৭ জুলাই) অর্ধদিবস হরতালে দলীয়ভাবে সমর্থন জানিয়েছে বিএনপি।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান প্রমুখ।
বৈঠকে ছাত্রদল প্রসঙ্গেও আলোচনা হয়। বিলুপ্ত কমিটির নেতাদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন নেতারা।
এর আগে গত ২৯ জুন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed