স্কুলে প্রেম ঠেকাতে ৬ দিনের বদলে ৩ দিন ক্লাস!
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে প্রেম করছে, ক্লাসে কাগজের টুকরো দেয়া-নেয়া চলছে, মেয়েদের কমন রুমের সামনে ছাত্রদের লাইন থাকছে, স্কুলের মধ্যে হাতে হাত ধরে হেঁটে যাওয়াও দৃশ্যও নিয়মিত চোখে পড়ছে। অভিযোগ রয়েছে এসবের ফলে পড়াশোনা উঠেছে শিকেয়। আর তাই ছাত্র-ছাত্রীদের আলাদা করে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের মালদহের একটি স্কুলের।
বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ছাত্রছাত্রীদের কিছু আচরণের জেরেই এ সিদ্ধান্ত। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, আচরণ যেমনই হোক না কেন, এমন সিদ্ধান্ত কি স্কুল কর্তৃপক্ষ নিতে পারেন? একই প্রশ্ন তুলেছেন এলাকার বিশিষ্টেরাও।
ওই স্কুলের স্কুলের এক শিক্ষিকা বলছেন, নিষেধ করলে ক্লাসের মধ্যে বিড়াল-কুকুরের ডাক ডাকে। এর প্রভাব নিচু ক্লাসের ছাত্রদের উপরেও পড়ছে। ছাত্রদের ক্লাস সাসপেন্ড থেকে শুরু করে অভিভাবকদের ডেকেও নালিশ জানানো হয়েছে, কিছুতেই কিছু হয়নি।
ফলে ছাত্রছাত্রীদের আলাদা দিনে ক্লাসের ব্যবস্থা করেছে স্কুল। ছাত্রীদের অনেকে বলছে, কিছু ছাত্র স্কুলের মধ্যে উত্ত্যক্ত করত। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি। পাশাপাশি তাদের প্রশ্ন, সপ্তাহে ৩ দিন ক্লাস হলে পাঠ্যক্রম শেষ হবে? ’ জবাবে শিক্ষকদের তরফ থেকে বলা হচ্ছে, বাড়তি ক্লাস নিয়ে পাঠ্যক্রম শেষ করা হবে।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed