এসএসসি পাস করে এমবিবিএস ডাক্তার!
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেফতার গোলাম জাকারিয়া কাঁচপুরের দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলে জানা গেছে।
শনিবার (২৯ জুন) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভুরি ভুরি ডিগ্রিধারী ডাক্তার পরিচয়ে রোগী দেখার সময় গোলাম জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ডা. এমএইচ জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন), পিজিটি যৌন এলার্জি, পিজিটি (মেডিসিন ও শিশু), মেডিকেল অফিসার (ভি-নিট) লেখা প্যাড ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। তিনি এসব ডিগ্রির কোনও সনদ বা সার্টিফিকেট দেখাতে পারেননি। বিএমডিসির রেজিস্ট্রেশনও নেই তার।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম জাকারিয়া স্বীকার করেছেন, স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। এরপর দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছেন। এছাড়া অনুমোদনহীন ওই হাসপাতালটির এমডির দায়িত্বও পালন করছেন তিনি।
Related News
ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকালRead More
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More



Comments are Closed