শ্রীমঙ্গলে রেল সেতুতে বাঁশ, নাট বাধা দড়ি দিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেল পথে দীর্ঘদিন ধরে চলছে ঝুঁকিপূর্ণ রেল চলাচল। এ কারণে বারবার ঘটছে দুর্ঘটনা। বারবার দুর্ঘটনার পরেও এই লাইনে সংস্কারে তেমন উদ্যোগ নেই। এর মধ্য গত ২৩ জুন রেল দুর্ঘটনায় আবারো আলোচনায় উঠে এসেছে এই রেল লাইন।
আখাউড়া-সিলেট রেলপথের প্রতিটি স্লিপারে যেনো মৃত্যুফাঁদ পাতা আছে। জরাজীর্ন রেললাইন, স্থানে স্থানে স্লিপারে নেই নাট বল্টু, রেল ব্রিজ বাঁশ দিয়ে মেরামত করা- এমন নানা কারণে রেলের এই সেকশনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনের ১ কিলোমিটার দূরে আউট সিগনাল এলাকায় খালের উপর একটি সেতুতে গিয়ে দেখা যায়, এই সেতুর ৮ টি স্লিপারে যেখানে ৬৪টি নাট থাকার কথা সেখানে নাট আছে ৩৫টি। এর পাশেই দুইটি পাতের সংযোগ স্থলে একটাতে নেই নাট-বল্টু। অন্য দুইটি যেনো খুলে না যায় তাই আটকানো আছে দড়ি দিয়ে।
অন্যদিকে এই সেতুর পাশে একটানা ৩০ স্লিপারে কোনটাতেই নাট বল্টু নেই। প্রতিটি স্লিপারে দুইপাশে দুটি করে পেরেক মেরে রাখা হয়েছ। ফলে যেকোন মুহুর্তে বড়ধরণের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট- চট্টগ্রাম রেলপথে পারাবত, জয়ন্তীকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনী এক্সপ্রেস নামের ৬টি আন্তঃনগর ট্রেন প্রতিদিন দুইবার করে ১২ বার আসা-যাওয়া করে। আর এই পথে প্রতিদিন আসা-যাওয়া করেন অন্তত ২৫/৩০ হাজার যাত্রী।
স্থানীয় যুবক আবুল কালাম জানান, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ পর্যন্ত অন্তত ২০ টি ব্রিজ আছে যার অর্ধেকের বেশী সেতুতে বাশ দিয়ে মেরামত করা।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার সজিব কুমার মালাকার বলেন, এই সেকশনের বেশিরভাগ রেললাইনই পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed