কুষ্টিয়ায় নারীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হেলালপুর গ্রামের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ছাবিনা বেগম (৪০)।
এ ঘটনায় নিহতের সাবেক স্বামী বাদশা আলী খা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাঁধন হোসেন মামলা করেছেন।
বাঁধন জানান, গত ৬-৭ বছর আগে তার বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আদালতে পারিজারি মামলা চলমান রয়েছে। এ নিয়ে ছাবিনা বেগমের সঙ্গে তার সাবেক স্বামীর বিরোধ চলে আসছিল। মামলায় বাঁদন হোসেন উল্লেখ করেন ছাবিনা তার সাবেক স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। এরপর রাতের কোনও একসময় ছাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চাদর দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাবেক স্বামীসহ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই আসামিকে চিহ্নিত করা সম্ভব হবে।
Related News
যশোর সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ বিজিবির, অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারRead More
নারী এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামেরRead More



Comments are Closed