উপশহরে ৫ লাখ টাকা ছিনতাই, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে দুই ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে উপশহরের সাউথ ইস্ট ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ দু’জনকে মোটর সাইকেলসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, বোরহান ও মিলাদ নামের দুই ব্যক্তি সাউথ ইস্ট ব্যাংক উপশহর শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করার পর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণের মাধ্যমে অভিযানে নামে। অভিযান পরিচালনা করে ওইদিন সন্ধ্যায় সিলেট নগরীর লামাপাড়া এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও আটক করা হয়েছে।
তিনি জানান, আটক হওয়া ছিনতাইকারী সুজনের লামাপাড়া এলাকার মোহিনী-১৬০ নম্বর বাসার ঘরের আলমিরা থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একই এলাকার বাসিন্দা অপর ছিনতাইকারী সিকান্দারের সন্ধান দেন। পরে পুলিশ সিকান্দারকে আটক করে বাকি টাকা উদ্ধারে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed