দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত বাংলাদেশি
প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের মাফিকিং শহরে আলমগীর হোসেন (২৯) নামে এক ব্যবসায়ী যুবককে স্থানীয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়ন কাঞ্চন বাজার এলাকায়।
মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আলমগীর হোসেনের সহকর্মীরা তার মৃত্যুর খবর পরিবারের লোকজনকে নিশ্চিত করেছে।
সহকর্মীরা জানায়, চলতি বছরের মে মাসে আলমগীরের দোকানে ডাকাতির ঘটনা ঘটলে আলমগীর বাদী হয়ে থানায় ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্ত ডাকাতরা গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। পরে এর জের ধরে সোমবার (২৪ জুন) সকালে ডাকাতদল পুনরায় তার দোকানে ডাকাতি করে চলে যাওয়ার সময় আলমগীরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই আলমগীর মারা যায়।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed