ভারতে বাস খাদে পড়ে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস পাহাড়ি গিরিখাতে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৯ জন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজ্যের গাড়োয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, বাসটি ছত্তিশগড় থেকে গাড়োয়া যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।
এর আগে, গত ১০ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি ট্রেইলার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আট জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিন জন।
« কানাইঘাট পৌরসভার বাজেট ঘোষণা (Previous News)
(Next News) সুনামগঞ্জে ভারতীয় কয়লা বিড়ি আটক »
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed