খুলে দেয়া হয়েছে শাহবাজপুর সেতু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে স্বাভাবিক হচ্ছে যানবাহ চলাচল।
সোমবার (২৪ জুন) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন। সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে সেতু পারাপার হচ্ছে বলে জানা গেছে।
বেলা ১১টার দিকে নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যাবাহন চলাচল শুরু হয়েছে।
এর আগে গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ। তবে সীমিত আকারে সেতুর একপাশ দিয়ে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed