সিলেটের সাথে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ভেঙ্গে যাওয়ার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত ১৮ জুন থেকেই সিলেট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন যাত্রীরা। রোববার মধ্যরাত থেকে সিলেটের সালে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়লো।
রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে একটি সেতু ভেঙ্গে যাত্রীসমেত খালে পড়ে যায় উপবন ট্রেনের তিনটি বগি। লাইনচ্যুত হয় আরও কয়েকটি বগি। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।
এই দুর্ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ। আর আহত হয়েছেন শতাধিক যাত্রী।
বরমচালে এই দুর্ঘটনার পর থেকেই সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়ের সরাইলে ভেঙ্গে পড়া সেতুটি মেরামতে আরও ১০দিনের মত লাগতে পারে।
ফলে দশ দিনের আগে স্বাভাবিক হচ্ছে না সড়ক পথ। ১৮ জুন সড়ক পথ বন্ধের পর থেকেই ট্রেনে ভিড় করছিলেন সিলেটের যাত্রীরা। প্রতিদিনই বাড়তি যাত্রী নিয়ে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করতো। তবু টিকিট না পেয়ে হাহাকার লেগেছিলো যাত্রীদের।
এই অবস্থায় ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে পড়লো। ফলে সিলেটের যাত্রীদের দুর্ভোগ এখন আরও বাড়বে। জরুরী প্রয়োজনেও ঢাকায় যাওয়ার জন্য বিমান ছাড়া আর কোনো বিকল্প থাকলো না।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed