Main Menu

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে, কাউকেই জীবিত উদ্ধার যায়নি। খবর ইউএসএ টুডে’র।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হাওয়াই গণপরিবহন অধিদফতর জানায়, ডিলিংহাম বিমানন্ধর থেকে ওয়াহু’তে আসার পথে এ বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

হাওয়াই গণপরিবহন অধিদফতরের মুখপাত্র টিম সাকাহারা বলেন, কিং এয়ারপ্লেনের এ দুর্ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার সম্ভব হয়নি।

এ বিমান দুর্ঘটনায় নিহতেদর বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ জানানো হয়নি।

Share





Related News

Comments are Closed