Main Menu

বিশ্ব র‌্যাংকিংয়ে হাজারের কোটায় ঢাবি-বুয়েট

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমেই যেন শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে। তবে নির্দিষ্ট কত নম্বরে রয়েছে তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএসের জরিপের এতথ্য জানানো হয়। সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এছাড়াও শুক্রবার (২১ জুন) ঢাবির এ অবস্থানের কথা গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৮০১তম এবং এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২৭তম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংকিং মূল্যায়ন প্রতিষ্ঠান কিউএসের জরিপে এ তথ্য প্রকাশিত হয়।

বিগত বছরগুলোর মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ নিয়ে আট বছর ধরে প্রথমস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। তালিকায় দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থানে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান টাইম হায়ার এডুকেশনের প্রকাশিত এশিয়ার সেরা চার শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান না পাওয়ায় ব্যাপক সমলোচনা হয় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে।

Share





Related News

Comments are Closed