জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার দোকান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেহার বেগম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে স্থানীয় বিল্লাল হোসেনের বাড়ির সামনে সবজির দোকানের ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নেহার গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের চিকনাগুলের বিল্লাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামার দোকান এলাকার বিল্লাল হোসেনের বাড়ির সামনে ভাড়াটে সবজি দোকানদার মুজিবুরের দোকানের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার খোলা ছিল। বৈদ্যুতিক তারের সাথে হোল্ডার লাগানো না থাকার কারণে অসাবধানতাবশত শিশু নেহার হাত ওপরের দিকে ওঠালে তারের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More



Comments are Closed