Main Menu

রাজধানীতে বাসচাপায় এমপি পুত্র নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বাসচাপায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১জুন) সকাল সাড়ে ৬টায় রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত আকিব রেজা (২৫) ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মোহাম্মদপুর থানার এসআই সিরাজুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তিনি বলেন, আকিব মোটরসাইকেলে ছিলেন। এ সময় তাকে একটি মিনিবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আকিব রেজা ঈদের ছুটি শেষে ভোরে দৌলতপুর থেকে ঢাকায় আসেন। তিনি বাসে একটি ব্যাগ রেখে কল্যাণপুরে নেমে যান। ব্যাগটি বাস থেকে আনতে তিনি ফের বাসা থেকে মোটরসাইকেলে করে বের হলে দুর্ঘটনার শিকার হন।

Manual1 Ad Code

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code