Main Menu

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে নিহত ২

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১০ জুন) রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বড়ঘোলা গ্রামের মসের উদ্দিনের ছেলে দুলু মিয়া ও প্রতিবেশী আজহার আলীর ছেলে এনামুল হক।

Manual8 Ad Code

এ ঘটনায় আহত শাহীন মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, দুলু মিয়া রাতে টয়লেটে যায়। এ সময় অসাবধানতায় তার হাতে থাকা মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। ফোনটি উদ্ধার করতে একটি বাঁশ বেয়ে সেপটিক ট্যাংকে নামেন দুলু। এরপর অনেকক্ষণ পর্যন্ত দুলুর কোনো সাড়া না পেয়ে এনামুল ট্যাংকে নামেন। এক পর্যায়ে দুই জনের সাড়া না পেয়ে শাহীনও নামেন সেপটিক ট্যাংকে।

Manual2 Ad Code

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

Manual2 Ad Code

পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র দাস জানান, এর মধ্যে সেপটিক ট্যাংকে শ্বাসকষ্টে এনামুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে দুলু মারা যান।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code