মৌলভীবাজারে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: অতিরিক্ত মূল্য নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানি ঘটানোর অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়। ৫ জনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিভিন্ন অভিযোগে লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, পাল ট্রেডার্স ৪ হাজার টাকা, শাফী ইন ফার্মেসীকে ৬ হাজার টাকা, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪ হাজার টাকা ও কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১০ জুন) অভিযোগকারীদের জরিমানার ২৫% প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযোগকারী রাব্বি আহমদকে ১,০০০ টাকা, মোহন মিয়াকে ১৫০০ টাকা, মীর রোমানা আক্তার সিপাকে ১,০০০ টাকা ও গীতা রাণী কানুকে ১০,০০০ টাকা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed